1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। ‘সবার আগে সুশাসন-জনসেবার উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় তিনি উদার মানসিকতা নিয়ে সরকারী কর্মকর্তাদের জনগনের সেবক হয়ে কাজ করার আহবান জানান।

 

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দিন বিপিএম.পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, অনুষ্ঠানের সঞ্চালক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার. মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট