1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এর ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………………

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৭ জুলাই থেকে দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের ৪ দফার দাবিতে এক বিক্ষোভ মিছিল আজ ২৩ জুলাই রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে বের হয়ে গৌরহাঙ্গা রেলগেটে গিয়ে শেষ হয়। রেলগেট কামারুজ্জামান চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভ সমাবেষে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ৪ দফা দাবি পূরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।পরে  দুপুরে ইনস্টিটিউট এর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত এ আন্দোলন চলবে। তারপরও যদি সরকার তাদের ৪ দফা দাবি মেনে না নেয় তবে তারা ১১ স্পেটেম্ব/২৩ সকাল ১১টায় ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মহাসমাবেশ করবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবে।

 

এরপরও যদি সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সরকারের আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে উক্ত ৪দফা দাবি বাস্তবায়ন না করে তবে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীগণ বৃহত্তর দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

 

উল্লেখ্য ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৭ জুলাই/২৩ রাজশানী ঢাকাসহ ঢাকা অঞ্চলের সকল জেলা এবং ২০ জুলাই/২৩ খুলনা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রংপুর ও  সিলেট অঞ্চলের সকল জেলায় অনুরুপ বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট