1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

সোমবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন রাজশাহীর বাঘায়

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………………..

বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল সোমবার ১৭ জুলাই ২০২৩ইং। এই নির্বাচনে, প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস), আরেকজন বাঘা পৌর সভার সংরক্ষিত ওয়ার্ডের (৭,৮,৯) সাবেক নারি কাউন্সিলর রিনা খাতুন (ফুটবল)। শনিবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হলেও নিরুত্তাপ ভোটের এখন আলোচনা চলছে হোটেল, রেস্তোরাঁ, বাস-টার্মিনাল, স্টেশন, ব্যবসা প্রতিষ্ঠান, গ্রাম- গঞ্জে।

 

ভোটাররা হিসাব-নিকাশ করছেন প্রার্থীদের অতীত নিয়ে। ভোট কেন্দ্রে উপস্থিতির হার কম হবে বলে ধারনা অনেকের। তবে জয় পরাজয় নির্ধারন হবে জনসমর্থনে। আজ রোববার (১৬-৭-২০২৩) সকাল থেকে নির্বাচনের উপকরণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ জন্য ব্যবহার করা হয়েছে শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি যানগুলো। বৈধ কোনো কাগজপত্র না থাকলেও গাড়ির স্বল্পতার কারণে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনকে অনেকটাই ভরসা করতে হয়েছে অবৈধ এসব যানে। অবৈধ যানগুলোও পেয়ে গেছে অলিখিত বৈধতা। নির্বাচন শেষে ফিরে আসবে যানগুলো। পাবে পরিবহন খরচ।

 

জাতীয় নির্বাচনসহ যে কোনো নির্বাচন এলেই অতি জরুরি হয়ে পড়ে এসব অবৈধ যান। যাত্রীপরিবহন থেকে শুরু করে, পণ্য পরিবহন, নির্মাণ সামগ্রীসহ সব ক্ষেত্রেই এখন জনপ্রিয় হয়ে পড়েছে নছিমন, করিমন ও ভটভটিসহ অবৈধ এসব যানবাহন। বৈধ কাগজপত্র ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে সড়ক, মহাসড়কেও। ঘটছে অহরহ দুর্ঘটনা। সংশ্লিষ্ট দপ্তর এগুলোর অনুমোদন দিতেও পারছে না আবার উচ্ছেদও করতে পারছেন না।

 

সরেজমিন,উপজেলা নির্বাচন অফিস,বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যানবাহনগুলো ভোটকেন্দ্রে যেতে দেখা যায়। গাড়ির ভিড়ে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন বলেন, নির্বাচনে পরিবহন হিসেবে যে পরিমাণ গাড়ি দরকার, তা আমাদের নেই। তাছাড়া দূরদূরান্তে অটোভ্যানে উপকরণ পাঠানো অসম্ভব। গাড়ি পাওয়া যায় না। এখন নছিমন, করিমন গাড়িগুলো সবর্ত্র চলাচল করছে। আমাদেরও এসব পরিবহন ব্যবহার করতে হচ্ছে। এজন্য তাদের পরিবহন খরচ দেওয়া হবে।

 

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, আজ সোমবার (১৭ জুলাই’২৩) উপজেলার ৫৯টি কেন্দ্রের ৪২০ টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ৫৯জন প্রিজাইটিং অফিসারসহ ৪২০জন সহকারি প্রিজাইটিং অফিসার,৮৪০ জন পোলিং অফিসার নিযোগ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ,আনসার-ভিডিপির পাশাপাশি থাকবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ও বিজিবির ষ্টাইকিং ফোর্স ।

 

দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত বাঘা উপজেলায়, মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ৮১ হাজার ৩৬২ এবং নারি ৮১ হাজার ২৭৫ জন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, ভোটাররা যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে পারেন, সেজন্য আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল প্রস্তুতি তাদের রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট