1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

ধামইরহাটে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………

নওগাঁর ধামইরহাটে জাতীয়তাবাদী কৃষক দল ধামইরহাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বিকেল ৪ টায় ধামইরহাট সরকারি এম এম কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মো.তরিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মো.সামসুজ্জোহা খান। সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক শফিউল আলম শফি। পৌর বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম সরকার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ ওয়াদুদ,সাবেক দপ্তর সম্পাদক আনিছুর রহমান, শামীম কবির মিল্টন,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সুলতান মামুনুর রশিদ,বিএনপি নেতা মো.হানজালা,জেলা মহিলা দলের সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.মাজেদা বেগম,বিএনপি নেত্রী শাহিনা খাতুন,সাবেক যুবদল নেতা রুহুল আমিন,যুবদল নেতা আনারুল হক,ছাত্রনেতা ওয়াছি আরাফাত অভি প্রমুখ।

 

পরে মো.তরিকুল ইসলাম কে সভাপতি,রমজান আলী কে সাধারণ সম্পাদক ও মীর মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক মনোনীত করে উপজেলা এবং মো.জাহাঙ্গীর আলম সভাপতি,মো.আরমান রিপন কে সাধারণ সম্পাদক এবং মো.ওহেদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে পৌর কৃষক দলের কমিটি গঠন করা হয়। সম্মেলনে ধামইরহাট ও পতœীতলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট