1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুনরায় নির্বাচিত রাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলরের শ্রদ্ধা নিবেদন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ

শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুনরায় নির্বাচিত রাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলরের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………………………….

জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় নির্বাচিত ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। শনিবার বেলা ১১টায় কাদিরগঞ্জ সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাহেববাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল গণি।

 

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ নফিকুল ইসলাম সেল্টু, সাবেক ছাত্রনেতা রুবেল খান, বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রাক্তন কোষাধ্যক্ষ আকবর আমিন বিদ্যুৎ, প্রাক্তন ক্রিকেটার শাহাজাদা হোসেন, ১২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হাসান শাওনসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট