1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃষ্টি উপেক্ষা করে নৌকার পক্ষে রাজশাহী নগরজুড়ে প্রচার মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বৃষ্টি উপেক্ষা করে নৌকার পক্ষে রাজশাহী নগরজুড়ে প্রচার মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি……………………………………………………………….

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ও সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে প্রচার মিছিলে অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ সর্বস্তরের জনসাধারণ। এ সময় নেতৃবৃন্দ রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

রবিবার বিকেলে নগরীর ১৪নং ওয়ার্ডের উপশহর নিউ মার্কেট এলাকায় নৌকার পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য  ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে একইভাবে বৃষ্টি উপেক্ষা করে নগরীর আরো বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট