1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়র প্রার্থী লিটন কে বিজয়ী করতে বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকআঃ রাজ্জাক এর উদ্যোগে প্রচারণা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাসিক মেয়র প্রার্থী লিটন কে বিজয়ী করতে বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকআঃ রাজ্জাক এর উদ্যোগে প্রচারণা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রুস্তম আলী,বাগমারা প্রতিনিধি…………………………………….

আগামী ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে উপলক্ষে তাহেরপুর বাসীর পক্ষে বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুর উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার নগরীর সিটি সেন্টার হতে জিরো পয়েন্ট ও সোনাদিঘীর মোড়ে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এর জয়ের পথ সুগম করতে তাহররপুর পৌর সভা ও রাজশাহী জেলা কৃষক লীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ সম্পন্ন করা হয়। প্রচার মিছিল ও পথসভায় তাহেরপুর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান বাচ্চু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,বাগমারা উপজেলা কৃষক লীগ সভাপতি মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল দাস বাউল, ১নং ওয়ার্ডের সাবেক যুবলীগ নেতা ও বাগমারা উপজেলা কৃষক লীগের সদস্য টগর আলী,তাহেরপুর আনছার ভিডিপির কমান্ডার রইচ উদ্দিন সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট