1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাসিক মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে বাগমারাবাসীর পক্ষে প্রচারণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে বাগমরাবাসীর পক্ষে প্রচার মিছিল, পথসভা ও গণসংযোগ করা হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার বিকেল চারটায় একটি প্রচার মিছিল অলোকার মোড় থেকে শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় অলোকার মোড়ে এসে শেষ হয়।

 

পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাহেরপুর পৌরসভার তিন তিনবারের সকল মেয়র, অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ড. পিএম শফিকুল ইসলাম, তাহেরপুর অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।

 

পথসভায় নেতৃবৃন্দ বলেন, রাজশাহী নগরীর উন্নয়ন এখন দৃশ্যমান। সদ্য সাবেক মেয়র ও মেয়র প্রার্থী লিটন এই রাজশাহী নগরীতে ব্যাপক উন্নয়ন করেছে। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে চায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় রাসিক মেয়র প্রার্থী লিটনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট