1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক নির্বাচন; নাইমুল হুদা রানা'র নেতৃত্বে  নগরীতে গণসংযোগ  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাসিক নির্বাচন; নাইমুল হুদা রানা’র নেতৃত্বে  নগরীতে গণসংযোগ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমাণী………………………………………………..

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলে কী কী উন্নয়ন করা হবে এসব প্রতিশ্রুতি সামনে রেখে গণসংযোগে সরগরম হয়ে উঠেছে রাজশাহী মহানগর।

 

আজ বৃহস্পতিবার  (১৫ জুন) সকাল ৯টার সময়  টিকাপাড়া, বাসার রোড, শালবাগান পাড়া-মহল্লায় বইছে প্রচার প্রচারণার উত্তাল ঢেউ। সব জায়গায় একটাই কথা সেটা হলো নির্বাচন। নগরীর মোড়ে মোড়ে চা বা খোলা রেষ্টুরেন্টে আলোচনার কেন্দ্র বিন্দু রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন।

 

উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান, এই স্লোগানকে সামনে রেখে, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে বাংলাদেশ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নাইমুল হুদা রানা নেতৃত্বে আজকে প্রচার প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে। রাজশাহী সিটি নির্বাচনে  আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামানের নৌকা প্রতীকে ভোট ও দোয়া চান। মো: নাইমুল হুদা রানা  সবাইকে ২১ জুন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেরি হলে রোদে অনেকের সমস্যা হতে পারে। মাথা উঁচু করে নিজের সিদ্ধান্তে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ বাধা দিতে পারবেন না।

 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো:ইউনুস আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সভাপতি সাগর নোমানী, সাধারণ সম্পাদক সাজেদুল হক টিটু, দপ্তর সম্পাদক সাহিদ সনু, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক রায়হান রেজা সুমন সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।  #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট