1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন ও জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

নওগাঁর পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন ও জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন শেষে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্ঠি  সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

 

মঙ্গলবার বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক – এম,পি বৈকালিক স্বাস্থ্য সেবার ভার্চুয়াল উদ্ধোধন করেন। পরে “মজবুত হলে পুষ্টির ভিত স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য নিয়ে ৭-১৩ জুন সপ্তাহব্যাপী মাতৃস্বাস্থ্য ও পুষ্টি, প্রাথমিক বিদ্যালয় পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতিমখানায় খাদ্য বিতরণ, প্রবীন মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য চেকআপ এবং পুষ্টি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সোর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, ডাঃ মাসুদ রানা, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ডাঃ সাদিয়া ইসলাম সহ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট