1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে কৃষক দলের সদস্য সচিব জাকারিয়াকে দল থেকে বহিস্কারের দাবি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর মোহনপুরে কৃষক দলের সদস্য সচিব জাকারিয়াকে দল থেকে বহিস্কারের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি…………………………………………………………………..

রাজশাহী মোহনপুর উপজেলায় কৃষক দলের সদস্য সচিব জাকারিয়া মন্ডলকে দলের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িয়ে পড়ায় ধূরইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাক্ষরিত বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের কাছে বহিস্কারের দাবিতে গত ১১ই জুন ডাক যোগে অভিযোগ পাঠানো হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাকারিয়া মন্ডলকে রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি সম্পাদক জনপ্রিয়তা যাচাই না করে পদটি প্রধান করেন। প্রকৃত পক্ষে সে কোনো দিন বিএনপি করেননি এবং করে না। ভোট আসলে গোপনে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে। জাতীয় ও স্হানীয় নির্বাচনে ভোট করেননি।এবং নিজেও ভোট দেয়নি।  গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা দিয়ে সাহায্য করে থাকেন।

 

গত ৪ই মার্চ ২০২৩ ইং তারিখে মহব্বতপুর মাঠে ইউনিয়ন সভাপতি, সম্পাদককে ও থানা কৃষক দলের আহবায়ক ও জেলা যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফাকে না জানিয়ে নিজে নিজে মিটিং ডাকলে ঐ একই ইউনিয়নের সভাপতি, সম্পাদক বাধা দিলে জাকারিয়া আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে বিএনপি ও কৃষক দলের নেতা কর্মীদের মারপিট করে ।

 

জাকারিয়ার এই অপকর্মের বহিষ্কার দাবিতে ধূরইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার, ধূরইল ই্উনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান সহ ১৬ জনের স্বাক্ষরিত বহিস্কারের দাবিতে অভিযোগ ও রেজিলেশন করে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, মহাসচিব, কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি, সম্পাদক বরাবর অভিযোগ দাখিল করেছে। অনুলিপি প্রদান করেন ত্রাণ ও পূর্নবাসন সহ সম্পাদক, কৃষক দলের জেলা আহবায়ক ও সদস্য সচিব বরাবর।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট