1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাসিক মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিটি প্রতিনিধি……………………………………………

আসন্ন ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২৮নং ওয়ার্ডববাসীর আয়োজনে রবিবার বিকেলে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী তাঁর বক্তব্যে বলেন, ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ্য ব্যক্তিকে মেয়র নির্বাচিত করতে হবে। জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর উন্নয়ন করে দেখিয়েছেন। তিনি মানুষের কল্যান করেছেন। সব সময় মানুষের পাশে ছিলেন। আমরা বিশ^াস করি রাজশাহীবাসী কোন ভুল করবে না। উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকেই বিজয়ী করবে।

 

সভায় উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক খায়রুল বাশার, ২৮নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি মকসেদ আলী, পাশে আছি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মমতাজউদ্দিন ডন, আল মাহমুদ রনি। সঞ্চালনা করেন পাশে আছি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অভিজিৎ সরকার।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট