1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২৪ ও ২৫নং ওয়ার্ডে  মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২৪ ও ২৫নং ওয়ার্ডে  মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………………………………..

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করা লক্ষ্যে ২৪ ও ২৫ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) বিকেলে ২৫নং ওয়ার্ডে এলাকাবাসী’র আয়োজনে পল্টুর মাঠে ও ২৪ নং ওয়ার্ড এলাকাবাসী’র আয়োজনে কেদুরমোড় এলাকায় দুটি পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনে রাজশাহীকে বদলে দিয়েছেন। উন্নয়নের মাধ্যমে রাজশাহীর সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই।

 

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমা ইয়াসমিন শিখা,২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট