1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক নির্বাচন: রাজশাহীর সম্মিলিত পেশাজীবী শ্রমিক সংগঠনের সাথে খায়রুজ্জামান লিটনের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাসিক নির্বাচন: রাজশাহীর সম্মিলিত পেশাজীবী শ্রমিক সংগঠনের সাথে খায়রুজ্জামান লিটনের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………..

সম্মিলিত পেশাজীবী শ্রমিক সংগঠন, রাজশাহী উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

মতবিনিময় সভায় খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে যে উন্নয়ন হয়েছে, তা দৃশ্যমান। রাজশাহী ইতোমধ্যে একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। এবার আমাদের লক্ষ্য কর্মসংস্থান। কর্মসংস্থানের জন্য প্রয়োজন শিল্পায়ন। আমি নির্বাচিত হলে এবার শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির কাজটি বাস্তবায়ন করতে চাই।

 

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, মহানগর শ্রমিক লীগের সভাপতি ওয়ালি খান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, রাজশাহীর সভাপতি মোঃ রবি, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সমশের আলী রনি, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম চান্দু, রাজশাহী বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ সঞ্জু,  সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস বিশ্বাস, রাজশাহী স্যানিটারী মিস্ত্রী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী নওয়াব স্বপন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, রাজশাহী মটর মেকানিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট