1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

রাজশাহীর মোহনপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি……………………………………………………………

রাজশাহীর মোহনপুর উপজেলায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্ষমতাসীনরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চাই। কিন্তু আমারা জিয়ার সৈনিক বেঁচে থাকতে তা হতে দেয়া যাবেনা। তারা বলেন, আগামীতে একদফা আন্দোলন হবে। সেই আন্দোলনে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।সভায় জ্বালাময়ী বক্তব্য রাখেন, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ধুরইল ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার।

 

উপজেলা বিএনপির আহবায়ক ও বাকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব অর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা।

 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাহারিয়ার সাজ্জাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট