1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর সমবায় প্রতিনিধিদের সাথে রাসিক মেয়রের শুভেচ্ছা ও মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহীর সমবায় প্রতিনিধিদের সাথে রাসিক মেয়রের শুভেচ্ছা ও মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ মে ২০২৩……………………………………………………….

রাজশাহীর সমবায় প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা হতে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমবায়ের যুগ্ম নিবন্ধক মোঃ মোখলেসুর রহমান।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা বাধা ও প্রতিকূলতা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তৎকালীন দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালীভাবে গড়ে তুলতে সমবায় কার্যক্রম চালু করেন তিনি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো অনেক আগেই বর্তমানের চেয়ে আরো বেশি ভালো জায়গায় পৌছে যেত। তবে এখন সুখের বিষয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে গড়ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে।

 

রাসিক মেয়র বলেন, আমি সুযোগ পেলে রাজশাহীতে সমবায় সেক্টরের উন্নয়নে কাজ করবো। আপনারা বলেছেন, দেশের অন্য জায়গায় হলেও রাজশাহীতে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ হয়নি। ভবিষ্যতে রাজশাহীতে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ করতে চেষ্টা করবো।
মেয়র আরো বলেন, রাজশাহীর উন্নয়নে কিছু কাজ বাকি থেকে গেছে। সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। সবার সহযোগিতা রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

 

সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সমবায়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মোঃ নুরুন্নবী, উপ-নিবন্ধক (বিচার ও সমিতি) মোছাঃ শাহানা শিল্পী, জেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা  (বোয়ালিয়া) মোছাঃ নাছিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট