1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর কর্মরত ব্যাংকারদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহী মহানগরীর কর্মরত ব্যাংকারদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৯ মে ২০২৩……………………………………………….

রাজশাহী ব্যাংকার্সদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত নগর ভবনের সিটি হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এবার আমাদের লক্ষ্য রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা। রাজশাহীর উন্নয়নে কিছু কাজ বাকি আছে। সেগুলো করতে চাই। এছাড়া পদ্মাচরে রিভার সিটি, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নৌ রুট চালু, রাজশাহী-কলকাতা বাস ও ট্রেন যোগাযোগ চালু করে রাজশাহীর অর্থনীতিকে গতিশীল করতে চাই। আপনারা জানেন ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দ প্রদান করা হবে। সেখানে নারী উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে। রাজশাহী অঞ্চলে অর্থ বিনিয়োগে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান রাসিক মেয়র।

 

সভা মঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহীর জিএম মীর হাসান মোহাঃ জাহিদ, জনতা ব্যাংকের রাজশাহীর জিএম (ইনচার্জ) জাহাঙ্গীর হোসেন জোয়ার্দার, রূপালী ব্যাংকের জিএম ফকরুল হাসান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জিএম শওকত শহিদুল ইসলাম, জিএম মাকসুদা নাসরিন, ইউসিবি ও প্রাইম ব্যাংকের সাবেক জোনাল হেড সেলিম রেজা খান, ইসলামী ব্যাংকের আরএম মিজানুর রহমান মিজি। এছাড়া অগ্রণী ব্যাংক নগর ভবন শাখার ব্যবস্থাপক ওয়াহিদা ইয়াসমিন সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য দেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট