1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা হাটগাঙ্গোপাড়া কানাইশহর নির্মাণাধীন ব্রিজে ঘটছে অহরহ দুর্ঘটনা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

রাজশাহীর বাগমারা হাটগাঙ্গোপাড়া কানাইশহর নির্মাণাধীন ব্রিজে ঘটছে অহরহ দুর্ঘটনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ছবি: নূর কুতুবুল আলম

 

# নিজস্ব প্রতিবেদক ………………………………………..

 

রাজশাহীর বাগমারায় কানাইশহর হাটগাঙ্গোপাড়া পাকা রাস্তার বিকল্প সড়কে ঘটছে অহরহ দুর্ঘটনা। ঝুঁকিতে পথচারীরা। মঙ্গলবার ১৪ জুন সকালে একটি বালিবোঝাই ট্রাকের ( যার নং ঢাকা মেট্রো- উ- ১২-১২৮১) চাকা দেবে গিয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।

 

কামারপাড়া ভায়া ভবানীগঞ্জ পাকা এই রাস্তাটির প্রশস্তকরণ কাজ শেষের দিকে। কানাইশহর নামক স্থানে নতুন একটি ব্রিজ নির্মাণ চলছে। ব্রিজের উত্তর পাশে বিকল্প এইচ বিবিকরণ ( ইট সোলিং) রাস্তা নির্মাণ করা হয়েছে। ভরাটকৃত রাস্তাটি সরু এবং যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

স্থানীয়দের ভাষ্য, বিকল্প রাস্তা নির্মাণে সংশ্লিষ্টরা সতর্কতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে সক্ষম হননি। ভরাটকৃত মাটিতে যথাযথ রোলার ব্যবহার করা হয়নি। যার কারণে রাস্তাটি সহজে দেবে গেছে। স্থানীয়রা জানান, এই রাস্তায় প্রায় প্রতিদিন ছোটখাট সড়ক দুর্ঘটনা লেগেই আছে। ভ্যান, ভুটভুটি, অটোচার্জার ভ্যান উল্টে যায়। গত ২৭ মে সিমেন্ট বোঝাই একটি কার্ভাড ভ্যান যার নং ঢাকা মেট্রো- ট- ১৫- ২৩০৪ দুর্ঘটনার কবলে পড়ে। সেদিন ভোর থেকে কোন চার চাকার যান চলাচল করতে পারছিল না এপথে।

 

কানাইশহর গ্রামের বাসীন্দা এবং ৫ নম্বর আউচপাড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, বিকল্প রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। রাস্তাটি প্রয়োজন মত প্রশস্ত করার দরকার ছিল। বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী খলিলুর রহমান এর সরকারি মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ওই ব্রিজের ঢালাই কাজ চলছে, খুব শিগ্রই ব্রিজের মুখ খুলে দেয়া হবে।#

আরজা/১১

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট