1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

যুব মহিলা লীগের নেতাকর্মীদের সাথে মতিবিনিময় সভায় খায়রুজ্জামান লিটন; আগামীতে রাজশাহী আরো আধুনিক ও সুন্দর হবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২ মে ২০২৩……………………………………….

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী দেখার মতো একটি শহরে পরিণত হয়েছে। আগামীতে আরো বদলে যাচ্ছে। রাজশাহী আরো আধুনিক ও সুন্দর হবে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

 

মঙ্গলবার (০২ মে) বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ যুব মহিলা লীগ, রাজশাহী মহানগরের নেতাকর্মীদের সাথে সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যেভাবে কাজ করছেন, তা অবিশ্বাস্য। আমরা নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণ করেছি। যে বিশ্বব্যাংক আমাদের ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছিল, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর বাঁধাই করা ছবি তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রাসিক মেয়র বলেন, রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান। এখন রাজশাহীতে কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই দরকার। সেই কাজটি এবার করতে চাই। বর্তমান সময়ে চাকরি পেতে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। আমাদের তরুণ-তরুণীদের কম্পিউটারে দক্ষ করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা। সঞ্চালনা করেন মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট