1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার তাহেরপুরে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

রাজশাহীর বাগমারার তাহেরপুরে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………

রাজশাহী বাগমারার তাহেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। ১৩এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় তাহেরপুর ডিগ্রী কলেজ চত্বরে প্রধানমন্ত্রীর অনুদান হিসাবে এই ভিজিএফের চাউল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। উক্ত চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মুহাম্মদ তোফাজ্জল হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সমশের আলী, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ আলী, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রইচ উদ্দিন, ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ শিউলি বেওয়া,৭নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজ উদ্দিন মমিন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিন্টু পিয়াঁদা এবং সকল ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

এ-সময় পৌরসভার সকল ওয়ার্ডে মাথাপিছু ১০ কেজি করে প্রায় ৪ হাজার ৪০০ শত দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে এই চাউল বিতরন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট