1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ……………………………….

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। শিবগঞ্জ কেন্দ্রীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুর খানের সঞ্চালনায়।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজাদী, একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, যুব কর্মকর্তা আব্দুৎ তোয়াব, সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূথ। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৩টি ভেন্যুতে বালক এবং বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, মোবাইলে আসক্তিসহ নানা অপকর্ম থেকে নিজেদের দূরে রাখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করা হচ্ছে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে ২৩৬ জন বালক এবং বালিকা অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট