1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজায় বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন ও অনুদান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি……………………………………………..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শনিবার ১১ মার্চ রাণীশংকৈল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৯ ভোট পেয়ে সাদ্দাম হোসেন সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রমজান আলী পেয়েছেন ৪৯ ভোট। ৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিঠুন ইসলাম মিঠু পেয়েছেন ৪৭ ভোট। মোট ১৬৭ জন ভোটারের মধ্যে ১৬৩ জন ভোট দেন। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

 

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা অফিসার  মঞ্জুর আলম। তাকে সহযোগিতা করেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক জিয়াউর  রহমান ও আনোয়ারুল ইসলাম। এই সাথে নির্বাচনী কার্যক্রমে মোটর শ্রমিক পরিবহন ইউনিয়ন সভাপতি শামসুল আলম, পরিমল রায় , আব্দুল মালেক, প্রভাষক আনোয়ারুল ইসলাম প্রমুখ নেতারা সহযোগিতা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট