1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব

নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………

নওগাঁ ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও নওগাঁ ২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার।

 

পরে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, ধামইরহাট পৌরসভা, শিল্পকলা একাডেমী ও উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

 

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, উপজেলা কৃর্ষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, পল্লী উন্নয়ণ অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট