1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চে প্রকাশ করা হবে : রাজশাহীর বাগমারায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ

সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চে প্রকাশ করা হবে : রাজশাহীর বাগমারায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা…………………………………………

সারাদেশে রাজাকারের তালিকা আগামী ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, নীতিমালা তৈরী হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তা করা সম্ভব হবে না। তবে মার্চে তালিকা প্রকাশ করা সম্ভব হবে। শনিবার রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা জানান।

 

এছাড়া বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই। মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দুপুরে বাগমারায় পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

 

এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট