1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নীলফামারীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নীলফামারীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………..

খাদ্যদ্রব্য ও পণ্য সামগ্রীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে ̈ আজ মঙ্গলবার ১৬ মে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে নীলফামারী সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে ওজন ও পরিমাপে কারচুপি করায় এবং বাৎসরিক ভেরিফিকেশন না থাকায় মেসার্স হক ফিলিং স্টেশন, ডোমার রোড, পলাশবাড়ী, নীলফামারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং মেসার্স দেওয়ান ফিলিং স্টেশন, পূর্ব পুকারা, নীলফামারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া জ্বালানী তেলের মান যাচাইয়ের লক্ষ্যে ̈ মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন, বাইপাস রোড, নীলফামারী এবং মেসার্স হক ফিলিং স্টেশন, ডোমার রোড, পলাশবাড়ী, নীলফামারী এর পেট্রোল, অকটেন ও ডিজেলের নমুনা পরীক্ষণের জন প্রেরণ করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ।

 

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও পরিদর্শক (মেট্রোলজি উইং) মোঃ হাফিজুর রহমান।

 

জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রকৌশলী জুনায়েদ আহমেদ, কর্মকর্তা, বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট