1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশের এক এসআই চাঁপাইনবাবগঞ্জ কারাগারে - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশের এক এসআই চাঁপাইনবাবগঞ্জ কারাগারে

  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ……………………………………

স্ত্রীর করা যৌতুক মামলায় ওবাইদুর রহমান নামে পুলিশের এক এএসআই কে কারাগারে পাঠিয়েছেন আদালত । যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে এ মামলা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর ২০০৭ সালে বাদির সাথে রাজশাহীর তানোর উপজেলার ভাগনা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ ওবাইদুর রহমানের সাথে বিবাহ হয় । ২০২১ সালের জুন মাসে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে । এমন কি যৌতুক না দিতে চাওয়ায় পুত্র সন্তানকে নিজ হেফাজতে রেখে স্ত্রী এবং মেয়েকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন । রবিবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁপাইনবাবগঞ্জ বিচারক কুমার সিপন মোদক এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী মোঃ জাকির হোসেন । তিনি বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় আপোষের শর্তে জামিন নেন মোঃ ওবাইদুর রহমান । কিন্তু আপোষ না করে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে ভঙ্গ করায় আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট