1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ১১ প্রবাসী শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, আত্রাইয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নিহত ১১ প্রবাসীর পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ সময় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের সন্তান তথা আমাদের প্রবাসী ভাইদের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সর্বদা এই শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে। ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আরও সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারগুলোকে ভবিষ্যতে আরও যেসব সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করা সম্ভব, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্ট ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ইউএনও।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী বাবু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং নিহত প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট