1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ:
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা রানীশংকৈলে ক্লাস ফাঁকি দিয়ে পঞ্চম শ্রেণীতে ‘ক্লাস পার্টি দিনভর চলল নাচ-গান ও আড্ডা  ফলোআপ: শিবগঞ্জে  চাঞ্চল্যকর গৃহপরিচালিকা নয়নী হত্যাকান্ডের মূল আসামী মেহেবুব এ খোদা নোমানকে গ্রেফতার করেছে পুলিশ   লালপুরের পদ্মা নদীতে স্পীডবোটের মধ্যে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির উদ্যোগে যুবকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঘায়  বিদ্যালয়ের ছাত্রীদের  স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ  আপন চাচার বিরুদ্ধে তালার নুরু বিশ্বাস ও সাবেক যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে  অবৈধভাবে দখলের অভিযোগে  রাজশাহীতে দ্বিতীয় দিন কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী  বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৪’ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন।

তিনি আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন এবং বিকেল পৌণে ৪ টায় সেনাকুঞ্জে পৌঁছোন। বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে এ সংবাদ জানানো হয়।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর-’২৪) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ এ বছরের ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ-সহ  বিএনপি’র মোট ২৬ জন নেতাকে আমন্ত্রন জানায়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট