1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা

সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার মহা-পরিকল্পনা (Master Plan) প্রণয়ন বিষয়ক ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার কনফারেন্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এস এম মিকাইল ইসলাম। সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়। পরামর্শ সভায় অংশ নেওয়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকরা পৌরসভার স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। একটি পরিকল্পিত ও সমন্বিত নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তারা পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা (ড্রেনেজ সিস্টেম), যানজট নিরসন ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন ও বিভাগীয় কর্মকর্তা: উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আছাদুজ্জামান।  রাজনীতিবিদ ও স্থানীয় ব্যক্তিত্ব: পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বণিক সমিতির সদস্য বেলাল হোসেন, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক শাফি মাহমুদ, নাগরিক সমাজ প্রতিনিধি চন্দন কুমার চক্রবর্তী। সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধি প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জান, মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত জামান, সাংবাদিক মো. হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, হিরা মানিক। পরিকল্পনাবিদ ও প্রকৌশলী, সিনিয়র নগর পরিকল্পনাবিদ তাজুল ইসলাম তানভীর, জুনিয়র নগর পরিকল্পনাবিদ মুহাইমুন ইসলাম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার এলজিইডি এবিএম জহিরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিবৃন্দ।

সভায় পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। উল্লেখ্য, এই প্রকল্পটিতে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)ফ্রান্সের উন্নয়ন সংস্থা (AFD)। সমগ্র সভাটি পরিচালনা ও সার্বিকভাবে সমন্বয় করেন পৌরসভার ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট