1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার পর্যটনের বিকাশে সমস্যা অবকাঠামোর অভাব, সরকারি-বেসরকারি উদ্যোগ শিবগঞ্জে খাল বেদখল অনাবাদি জমি, হাজার বিঘা জমিতে রবিশস্য আবাদ বন্ধ শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আলমগীর হোসেন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল খায়ের তরুণ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও রোমানা রিয়াজের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এসময় তাঁরা নবাগত ইউএনওকে বিভিন্ন বই উপহার প্রদান করেন এবং তাঁর দায়িত্বকালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল বাকী, উপজেলা সেক্রেটারি মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সাদিকুল হক শাহ চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য নুরুল হুদা, সাপাহার ইউনিয়ন আমীর মোঃ মোফাজ্জেল হক, আইহাই ইউনিয়ন আমীর মোঃ মোস্তাকিম বিল্লাহ, এবং পাতারি ইউনিয়ন আমীর মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট