1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি………………………………………

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সমগ্র বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে তখন সাতক্ষীরা পৌরসভা পিছিয়ে যাচ্ছে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবা মান তলানিতে।

বক্তারা বেলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে নেই সুপেয় পানির ব্যবস্থা, নেই ড্রেনেজ ব্যবস্থা। পৌরসভার সড়ক বাতিগুলোও এখন জ্বলছে না। বক্তারা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দাবি জানান।

মানববন্ধনে নাগরিক নেতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেফর আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাংবাদিক আহসান রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ইদ্রিস আলী, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেলা মহিলা পরিষদের সম্পাদক জোৎন্সা দত্ত, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য মুশফিকুর রহমান, ইয়েস সদস্য মনিরুল ইসলাম, আশ্রয়নের নির্বাহী পরিচালক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট