1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার তালায় আটারই ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে বারুইহাটি একাদশ জয়ী - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

সাতক্ষীরার তালায় আটারই ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে বারুইহাটি একাদশ জয়ী

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জহর হাসান সাগর, তালা, সাতক্ষীরা ……………………………………..

“ মাদক কে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন” স্লোগানকে সামনে দেখে সাতক্ষীরার তালা উপজেলার আটারই ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৭ ই সেপ্টেম্বার) বিকালে আটারই যুব সংঘের আয়োজনে আটারই-বারুইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান প্রার্থী তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।

আটারই যুব সংঘের মো: জাহিদ হাসান এর সভাপতিত্বে ও মো: রাজু আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাশুনী ডিগ্রী কলেজের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান বাবু,বিশিষ্ট সমাজ সেবক মো: জিয়াউর রহমান জিয়া,তালা সদরের আটারই ওয়ার্ড জাতীয় পার্টি,র সাধারণ সম্পাদক মো: রিজাউল ইসলাম গোলদার,জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু।

ফাইনাল খেলায় বারুইহাটি ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে আটারই ফুটবল একাদশকে পরাজিত করেন। খেলায় বারুইহাটি ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন মো: জোবায়ের হোসেন ও আটারই ফুটবল একাদশের অধিনায়ক মো: তপু সরদার। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মো: শামীম হোসেন ও লাইসম্যানের দায়িত্ব পালন করেন মো: রাজু ও মো: রুহুল আমিন। খেলাশেষে বিজয়ীয় দল বারুইহাটি ফুটবল একাদশ ও রার্নাস আপ দল আটারই ফুটবল একাদশের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। খেলায় শতশত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিত লক্ষ্য করা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট