1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতেই মন জয় করলেন চাঁপাইনবাবগঞ্জের নতুন ডিসি - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু রুয়েটে নানা আয়োজনে উদযাপিত হলো ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা

সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতেই মন জয় করলেন চাঁপাইনবাবগঞ্জের নতুন ডিসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন:  নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান এর সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। তিনি দায়িত্ব গ্রহণের পর জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা রক্ষা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

জেলা প্রশাসক বলেন, “চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে সাংবাদিকরা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে জেলার সামগ্রিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।”

সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং জেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট