1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সহনশীল, বৈচিত্র্যময় এবং শান্তিপ‚র্ণ দেশ গড়তে নওগাঁর পত্নীতলায় বৈচিত্র্যের মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা, নওগাঁ………………………..

সাংবিধানিক আকাংখার বাংলাদেশ গঠনে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তথা একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদি চেতনা এবং শান্তিপ‚র্ণ বাংলাদেশে গড়ার প্রত্যয়ে  পত্নীতলায় বৈচিত্র্যের মিলনমেলা অনুষ্ঠত হয়েছে। মঙ্গলবার বেসরকারী স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় সৃষ্ট উপজেলা ইয়‚থ নেটওয়ার্ক এবং আন্ত:ধর্মীয় ফোরাম এর আয়োজনে উপজেলা সদর নজিপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় এই মিলনমেলা আয়োজন করা হয়।

বৈচিত্র্যের মিলনমেলার আহবায়ক মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল গাফ্ফার।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গেøাবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার। মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, সুজন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, পত্নীতলা উপজেলা সুজন ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সাদেক উদ্দীন আহম্মেদ, প্রভাষক অশ্বিনী রায়।

এসময় উপস্থিত ছিলেন প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, সুজন নওগাঁর সাধারণ সম্পাদক এ.কে সাজু, সুজন পত্নীতলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মাটিন্দর ইউপির চেয়ারম্যান সুলতান মাহমুদ, দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দীন সহ আন্ত:ধর্মীয় ফোরাম এবং ইয়থ নেটওয়ার্কের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমুখ।

এসময় ড. বদিউল আলম মুজমদার শান্তিপ‚র্ণ পত্নীতলা উপজেলার অব্যাহত উন্নয়নধারা ত্বরান্বিত করতে একটি ঘোষণাপত্র স্বাক্ষরের উদ্যোগ নিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন এবং বাংলাদেশের সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য ঘোষণা করে মহান মুক্তিযুদ্ধের উদার, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনাবোধ সমুন্নত রাখতে, নারীর অধিকার নিশ্চিত করতে, যুব সমাজকে মাদকের অপব্যবহার, জঙ্গীবাদ বা অন্যান্য অপকর্ম থেকে রক্ষা করতে সকল সরকারী, বেসরকারী, ও সামাজিক-সংস্কৃতিক-ধর্মীয় প্রতিষ্ঠানকে এই সংলাপের সাথে সম্পৃক্ত করার প্রত্যয়ে শপথ পাঠ করেন। পরে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা এবং আদিবাসিদের নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।

বিকালে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার উপস্থিত থেকে ৈবচিত্র্যের মিলনমেলায় বিতর্ক প্রতিযোগিতা, চিঠি লিখা প্রতিযোগিতা এবং সামাজিক সম্প্রীতি অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট