1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল বিদেশ পাঠানোর নামে মানব পাচার ও প্রতারণা: ভালো কোম্পানিতে চাকরির ১০০% নিশ্চয়তা, সৌদিতে গিয়ে বিপাকে প্রবাসীরা! সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের অচলাবস্থা অবসান, কর্মবিরতি প্রত্যাহার করে চালু বন্দর শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ

সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে কৃত্রিম পদ্ধতিতে মধু চাষিরা এখন সরিষা খেতে মৌ চাষ করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে খাঁচা পদ্ধতিতে চাষকৃত মৌ মাছির মাধ্যমে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছে।

জেলার বাগমরারা,পবা,পুঠিয়া,দুর্গাপুর,মোহনপুর,তানোর,গোদাগাড়ি,বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন বিল অঞ্চলগুলোতে গেলে দিগন্ত মাঠ জুড়ে সরিষা ফুলের হলুদের সমারোহে দৃষ্টি জুড়িয়ে যায়। এসময় যেদিকে চোখ যায় সে দিকেই সরিষা ফুল চোখে পরবে। বিগত দিনগুলোর থেকে বর্তমানে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। আর এর অন্যতম কারণ ফসলের মাঠের পাশে মৌ মাছির খামার। ফসলের মাঠে এই মৌ মাছি মধু সংগ্রহ করতে গিয়ে পরাগায়ন ঘটছে ফসলের। আর এরই কারণে কৃষক স্বাভাবিকের চাইতে অনেক বেশি ফলন পাবে ফসলে। তাই খাঁচায় মৌ মাছি দিয়ে মধু সংগ্রহরে মাধ্যমে এক দিকে যেমন বহু পুষ্টিগুণ সম্পূর্ণ মধু পাওয়া যাচ্ছে। অন্যদিকে চাষিদের ফলন বৃদ্ধি পাবে বহুগুণ সরিষার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষার মৌসুমে কাঠের বিশেষ ধরনের বাক্সে মধু সংগ্রহের জন্য ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে বসানো হয়েছে পোষা মৌমাছির মৌবাক্স। সকালে মধু সংগ্রহের জন্য খোলে দেয়া হয় মৌবাক্সগুলো। মৌমাছিরদল ভু ভু শব্দ করে সরিষা ফুলে ঘুরে ঘুরে মধু আহরণ করছে। মৌমাছিরা ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে বাক্সের চাকে জমা হয়। আর প্রতি সপ্তাহে একবার মৌবাক্স থেকে মধু সংগ্রহ করেন মৌচাষিরা। এবং মেশিনের মাধ্যমে মধু সংরক্ষণ করে বাজারজাতের ব্যবস্থা করেন।

কৃষি বিভাগের তথ্যমতে, এই মধু রাজশাহী জেলার চাহিদা মিটিয়ে এখন সরবরাহ হচ্ছে দেশ ও বিদেশের মাটিতে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট