1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী

শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকার তিন শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীরামপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এই সহায়তা প্রদান করা হয়।

রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত শ্রীরামপুর নদী তীরবর্তী এলাকায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় অধিবাসীরা চরম দুর্ভোগে পড়েন। বন্যাদুর্গতদের খাদ্য ও চিকিৎসার সংকট নিরসনে রাসিকের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, হুট করে পানি বৃদ্ধি পাওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছিলেন তারা। রাসিকের এই সহায়তায় আগামী কয়েকদিন তাদের জীবনযাপন সহজ হবে। বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য তারা রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন: সোহেল রানা, সচিব, রাজশাহী সিটি কর্পোরেশন, নাজমুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সোহরাব হোসেন শেখ, সাবেক কাউন্সিলর, এনায়েতুল ইসলাম রঞ্জু, রাসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Open photo

উল্লেখ্য, এর আগের দিন বুধবার তালাইমারী শহীদ মিনার সংলগ্ন নদীর তীরবর্তী বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সেখানেও ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় রাসিকের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট