1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শেখ ফজলুল হক মনি'র ৮৪তম জন্মদিন আগামীকাল, রাজশাহী নগর যুবলীগের বিভিন্ন কর্মসূচি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন আগামীকাল, রাজশাহী নগর যুবলীগের বিভিন্ন কর্মসূচি

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন ইসলাম, রাজশাহী……………………………………….

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে আগামীকাল (৪ ডিসেম্বর) আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজশাহী মহানগর যুবলীগ। রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় নিশ্চিত করেছেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে আগামী ৪ ডিসেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৬টায় রাজশাহী মহানগর শাখার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু’র নির্দেশে আগামীকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট