1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে স্বপ্ন সুপার শপের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

শিবগঞ্জে স্বপ্ন সুপার শপের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৯৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………………

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩মার্চ ) বিকালে শিবগঞ্জ থানা মোড়ে ফিতা কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশেদুল আলম প্রমুখ।

শিবগঞ্জ শাখার স্বপ্ন সুপার শপের ইনচার্জ রবিউল ইসলাম নয়ন খান বলেন ,স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হলো জনগণকে একই ছাদের নিচে সকল ধরণের সেরা পণ্যের সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে। এছাড়াও স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ক্রেতারা বলেন, শিবগঞ্জে এই প্রথম সব ধরনের পন্য একই ছাদের নিচে এটা অভাবনীয় বিষয়। যারা এই সুপার শপ বাস্তবায়ন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিষ্ঠানটি যাতে আগামী দিনে সুন্দর ভাবে চলে সেই দোয়া করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট