1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে রাস্তা  নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জে রাস্তা  নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

৥ মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ :  শিবগঞ্জ  নিম্নমানের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো মেসার্স সফিকুল ইসলাম।বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,  শিবগঞ্জ উপজেলার এলজিইডির অধিনে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর–-হামিদনগর আঞ্চলিক সড়কে এক কোটি ৪ লাখ ২২ হাজার৬২১  টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তা নির্মাণে  পিচ-কার্পেটিংয়ের কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, উক্ত সড়ক নির্মাণে উন্নতমানের ১ নম্বর ইট ব্যবহার  না করে দুই ও তিন নম্বর ইট ব্যবহার করেছে, বালুও নিম্নমানের। স্থানীয়দের দাবী নিম্নমানের ইটও বালু  ব্যবহার করায়  এ সড়ক বেশিদিন টিকবে না।  তাই তারা উদ্ধর্তন কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেন।

তারা আরো বলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী এখনো এ রাস্তাটি পরিদর্শন করেননি। তিনি পরিদর্শন করলে এভাবে কাজ করতে পারতো না। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. ওয়াহার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দুর থেকে কোন সাংবাদিকের সাথে কথা বলবো। ঘটনা স্থলে এসে প্রমান করে দেন যে আমি অনিয়ম করছি বা নিম্নমানের ইট ও বালু ব্যবহার করছি। আমি কেন ফোনে কথা বলবো?

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি), শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করেই ফোন বন্ধ করে দেন । এমনকি  হোয়াটস আপে ম্যাসেজ করেও কোন উত্তর না পাওযায় যোগাযোগ করা সম্বব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট