1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২  

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে বিজিবির পৃথক দুটি অভিযানে প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশী জাতীয় সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং   দুইজন চোরাকরাবারীকে আটক করেছে। মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের  বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির বিজিবির একটি টহল দল ১৬ জুন মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্ত পিলার  ১৮৫/১৫ হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের ভিতরে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক(নং২০৯৯৯০)তল্লাশী করে ২০৮৫ বোতল ভারতীয় নেশী জাতীয় এসকে এফ সিরাপ  উদ্ধার করে।এসময়  ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয় এবং কুমিল্লা জেলার লাকসাম থানার মোজাফলগঞ্জ ইউনিযনের পাশাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াদ(২০)কে আটক করে। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০টাকা।

একই দিনে ও একই সূত্রে রাত সাড়ে ৯টার দিকে ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩ এস হতে আনুমানিক  চার কিলোমিটার বাংলাদেশের ভিতরে বিনোদপুর ইউনিয়নের খাসের হাট বাজারে অভিযান চালিয়ে  ৫৮৫পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা সহ বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মামলত আলির ছেলে  নাঈম হোসেন(১৮)কে হাতে নাতে আটক করেছে। যার আনুমানিক মূল্য  দুই লাখ  ৫০০ টাকা।

উল্লেখ্য যে দুটি অভিযানে নেশা জাতীয় সিরাপ,ইয়াবা ট্যাবলেট,ট্রাক ও মোবাইলের আনুমানিক মূল্য ৭০ লাখ ৩৫ হাজার টাকা। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে এবং আটককৃত দুইজনকে চোরাচালানের মামলায় গ্রেফতার দেখিযে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা দুটি নিশ্চিত করেন  মহানন্দা  ৫৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মাদ তাজুল ইসলাম চৌধুরী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট