
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদা
নিহত সাহেব উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. সমির উদ্দিন জানান, বেলা আড়াইটার দিকে মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির সামনে নদীপথে বাড্ডিতে (মাছ ধরার ছোট নৌকা) পাটখড়ি বোঝাই করে বাড়ি ফিরছিলেন সাহেব। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আবেদন পেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।#