1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে প্রবাস বন্ধু ফোরাম গঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শিবগঞ্জে প্রবাস বন্ধু ফোরাম গঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি…………………………………….

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বুধবার সকালে শিবগঞ্জ ব্র্যাক অফিসে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রিকরন প্রবাস বন্ধু ফোরামের ১ম মিটিং এ নতুন কমিটি গঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নী মাইগ্রেন্টস প্রত্যাশা (২) প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়কে সামনে রেখে উক্ত সভায় শিবগঞ্জ ব্র্যাক অফিসে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই ফোরামের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ , সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম , তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক নুরতাজ আলম, সাধারণ সদস্য মোসা: মোনজেরা খাতুন ও অন্যান্য সদস্যরা হলেন মাসুদ রানা , রবিউল ইসলাম, আকতারুল , দুরুল, আনারুল ইসলাম, সাহিদা খাতুন, নাবিউল, ইসলাম, মোশাররফ, সাইকোসোশাল কাউন্সেলর ইফফাত আরা রাখী ও প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বাবুল ইসলাম ।

মিটিং-এ সকলেই তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। প্রবাস বন্ধু ফোরাম মিটিং টি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাইকোসোশ্যাল কাউন্সেলর ইফফাত আরা রাখী। তিনি এবং শিবগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ বাবুল ইসলাম ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর পক্ষ থেকে প্রত্যাশা ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

বিদেশ ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা ২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং এ উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি এর সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়।

এছাড়াও ফোরাম কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। নবনির্বাচিত ফোরামের সভাপতি সবাইকে ধন্যবাদ ও আগামী মিটিং এ উপস্থিত হওয়ার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট