1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ), ২৯ জুন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং শিবগঞ্জ অফিসার্স ক্লাবের আয়োজনে ‘দেশীয় ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি রাফিউল সাহিদা প্রাপ্তি। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে সাতটি স্টলে নানা জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা স্টল ঘুরে বিভিন্ন দেশীয় ফলের বৈচিত্র্য উপভোগ করেন এবং ফল সম্পর্কে তথ্য জানার সুযোগ পান। স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, “আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাটের বিভিন্ন জাতের আমসহ দেশীয় ফলকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করাই এ উৎসবের মূল উদ্দেশ্য।”

আয়োজকরা জানান, দেশীয় ফলের পুষ্টিগুণ ও গুরুত্ব তুলে ধরা, স্থানীয় কৃষকদের উৎসাহিত করা এবং ঐতিহ্যবাহী ফল সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশীয় ফলের চাষাবাদ সম্প্রসারণ ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট