1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ

শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালী শেষে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য সকল প্রজননক্ষেত্র চিহ্নিত করে অপসারণ ও ধ্বংস করতে হবে। এ ব্যাপারে সবাইকে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন হতে হবে।”

Open photo

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • তাছলিমা খাতুন, পরিচালক, স্থানীয় সরকার বিভাগ।

  • মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিবগঞ্জ।

  • আবদুল বাতেন, প্রশাসনিক কর্মকর্তা, শিবগঞ্জ পৌরসভা।

  • হারুন অর রশিদ, প্রধান শিক্ষক, শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

কর্মসূচির শেষ অংশে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ রক্ষায় একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট