1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম  শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  রাতে বিনোদপুর খাসেরহাট বাজারে এ সংঘর্ষ হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে বুধবার কালীগঞ্জ বাজারে ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই খেলোয়াড়ের ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এরাদতটোলা বাজারে এক যুবককে মারধর করা হয়।
Open photo
এর জের ধরে সন্ধ্যায় চাঁদশিকারি গ্রামের সঙ্গে এরাদতটোলা ও পাকাটোলা গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। এতে বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের কামাল আলীর ছেলে   ভ্যানচালক মো. কাওসার (১৭),  একই ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. নাঈম (১৯),আহত হন। তারা বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মতিউর রহমান জানান, ফুটবল খেলা কে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটে  ককটেল বিস্ফোরণ হয়  কয়েকজন আহত হয়েছে।  পরিস্থিতি বর্তমানে  শান্ত আছে। কোন মামলা হয়নি।কেউ আটক হয়নি।অভিযোগ  পেলে  আইনী ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট