1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের বিনেদপুরে বি এন পির নির্বাচনী সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

শিবগঞ্জের বিনেদপুরে বি এন পির নির্বাচনী সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদাতাঃ ১৯৭১ সালে বিনোদপুরের মাটি থেকে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে  আমরা বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছি।  আমাদের সেই অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করে জান্নাতের টিকিট দেয়ার নামে ভোট প্রার্থনা করে জনগণকে বিভ্রান্তিগে ফেলার চেষ্টা করছে জামায়াত ইসলাম।  কিন্তু তাদের সেই উদ্দেশ্য  হাসিল হবে না। ৭১সালের।স্বাধীনতা যুদ্ধের ন্যায় এবারের সংসদ নির্বাচনে পরাজিত হবে ইনশাআল্লাহ।  সচেতন মানুষ স্বাধীনতা রক্ষার্থ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে রায় দিবেন। এ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষের নির্বাচন।
৪ ফেব্রুয়ারি (বুধবার র) বিকেলে  বিনোদপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বিনোদুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য  চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিঞা আরো   বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা রক্ষার্থে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আমরা একটি বসবাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোন প্রতিহিংসা ও সন্ত্রাস থাকবেনা। তাই আসুন ূলবল নির্বিশেষে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি করার বন্ধ করে ধানের শীষে ভোট দিয়ে জনগণের অধিকার রক্ষার সুযোগ দিন।
বিনোদপুরইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইরন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা বি এন পির আহ্বায়ক মোহাঃ আশরাফুল হক, বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক  ভাইস চেয়ারম্যান  মোহাঃ শহিদুল হক হায়দারী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট