1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে সীমান্তে বিএসএফ কর্তৃক ২০জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টার ঘটনা  বিজিবি  প্রতিরোধ করেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ১৭৭/২এস পিলার নংএলাকা দিয়ে।বর্তমানে তারা চৌকা সীমান্তে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

সরজমিনে দেখা গেছে চৌকা সীমান্তে বর্তমানে বিজিবির সাথে শতাধিক জনতা পুশইন প্রতিরোধ করতে সহযোগিতা করছে। ওপারে ভারতীয় বি এস এফ অবস্থান করছে। ঘটনাটি ঘটেছে ২০ জুন শনিবার সকাল ছয়টার দিকে।

সূত্রমতে, আজ ২০জুন শনিবার সকাল ছয়টার দিকে ভারতের সবদুলপুর ক্যাম্পের বি এস এফ সদস্য ২০জন নারী-পুরুষ ও শিশুকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থটে ছুটে যায় এবং পুশইন প্রতিরোধ করে। পুশইন করতে চেষ্টা নারী পুরুষ ও শিশুদের  মধ্যে পাঁচজন পুরুষ,১১জন মহিলা ও চার জন শিশু রয়েছে। চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলি জানান পুশইন ঘটনার টের পেয়ে আমরা তা প্রতিরোধ করি। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সকাল নয় টার দিকে ২০/২৫জন বি এসএফ আবারো তাদেরকে পুশইন করার চেষ্টা করলে  বিজিবি ও বি এফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়  এবং সাধারণ জনতা বি এস এফকে ধাওয়া করলে তারা পিছু হঠে।

Open photo

এদিকে মহানন্দা বিজিবির ৫৯  ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী  হোয়াটস আ্যাপে ম্যাসেজে জানান যে চৌকা বিওপির সীমান্ত এলাকায় ২০জনকে  পুশইন করার চেষ্টার সংবাদ পেয়েছি। তাদেরকে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে প্রতিহত করেছে চৌকা বিওপির  বিজিবি সদস্যরা। আমি এখন ঘটনাস্থলে রওয়ানা দিবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট