1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

শিবগঞ্জের কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা 

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ):  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট রাজাবাড়ি ফুটবল মাঠে কানসাট ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মিঞা বলেন, ধানের শীষ প্রতীক জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এসময় ৭১ এর পরাজিত শক্তি জামায়াতকে ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরাজিত করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।
Open photo
কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম রানা টমাস মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া প্রমুখ। জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট