1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিক্ষা জাতির মেরুদন্ড: এমপি মোল্লা - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

শিক্ষা জাতির মেরুদন্ড: এমপি মোল্লা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী……………………………………

২৭ জানুয়ারি শনিবার দুপুরে কারার চর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ২০২৪ ইং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথি কারার চর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর উদ্দেশ্যে বলে শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি করিতে পারেনা। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত ।

শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা শিক্ষার্থীদেরকে যথাযথ সময়ে বিদ্যালয়ে পাঠাবেন এবং তাদের প্রতি কেয়ার নিবেন এরা কিন্তু আমাদের ভবিষ্যৎ এরা যাতে কোন অবস্থাতেই মাদকের সংস্পর্শে না যাইতে পারে সেদিকে খেয়াল রাখবেন। বর্তমান মাদক ও কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে । আপনারা ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও মনোযোগী হতে হবে, কোন অবস্থাতেই শিক্ষার্থীরা যাতে মাদকের ধারে কাছে না যাইতে পারে সেদিকে লক্ষ্য রাখিবেন ।

এমপি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বিদ্যালয়ের সামনে রাস্তাটার অবস্থা ভালো না এখানে রাস্তা ও ট্রেন একসাথে করতে হবে। আপনাদের সকল উন্নয়নমূলক কর্মকান্ড আমি অবশ্যই করিব, আপনারা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখিবেন । কারা চর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবরার উদ্দিন আহমেদ, চেয়ারম্যান টি হোসেন এন্ড কোম্পানি লিমিটেড,  আলতাফ হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শিবপুর,  অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান , সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ , শহিদুল আলম ,শ্রম বিষয়ক সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ, আব্দুল হাই মাস্টার, আলমগীর হোসেন আঙ্গুর মৃধা সহ-সভাপতি,শিবপুর উপজেলা আওয়ামীলীগ, মোঃ ওবায়দুল হক, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত অত্র বিদ্যালয়। মোহাম্মদ কবির হোসেন , সভাপতি কারার চর ক্রিয়া চক্র , আবুল কালাম আজাদ ব্যক্তিগত কর্মকর্তা এমপি, এবং শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীর অভিভাবক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট