1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সম্পাদকীয়………………………….

সারা দেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হলো। অনেকের আশংকা ছিল ভোট কেন্দ্রে কি হয় আর কি না হয়। কিন্তু না দু;একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একটি গ্রহণ যোগ্য ভোট হয়েছে। তবে ভোটের কারচুপি নিয়ে তেমন কোন কারো অভিযোগ আছে বলে হয় না। তাহলে ধরেই নিতে হয় উপজেলা নির্বাচন অবাধ সুস্ঠু ও নিরপক্ষে হয়েছে।

আমরা আশা করতে পারি দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট গ্রহণ আরো বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন একটি গ্রহণ যোগ্য এবং স্বচ্ছ নির্বাচন কমিশন হিসেবে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। যেহেতু প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন করছে না সে কারণে নির্বাচন কমিশনকে ভোট নিতে তেমন বেগ পেতে হয়নি। তবে যদি বিএনপি এ নির্বাচনে অংশ গ্রহণ করতো তাহলে বিএনপির প্রতি জনসমর্থনের পাশাপাশি তাদের স্বচ্ছতা আরো স্পষ্ট  হয়ে উঠতো। উপজেলা নির্বাচনে যেহেতু বিএনপি ভোট করছে না সেহেতু দেশে ভোটারের বিরাট অংশ ভোট গ্রহণ থেকে বিরত থেকেছে।

যায় হোক তারপরও দেশে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দেশে জনগণ, নির্বাচন প্রার্থী এবং ভোটারগণ এমনটি আশা করেছিলেন।আগামি নির্বাচনগুলো আরো ভালভাবেই অনুষ্ঠিত হোক এমনটি প্রত্যাশা আমাদের সকলের।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট